ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মিস ইন্ডিয়া ২০২৩ এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে এক জমকালো অনুষ্ঠানে দেশের সবচেয়ে জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর মুকুট পড়েন তিনি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন নন্দিনী।
প্রতিযোগিতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে যে ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। তিনি বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মিস ইন্ডিয়া সংস্থার মতে, নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি রতন টাটা।
এক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন যে তিনিও প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করেন। দেশি গার্লের একাধিক অর্জন তাকে জীবনে অনুপ্রাণিত করে।

অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ একটি ক্যাপশন সহ নন্দিনীর বিজয়ী মুহুর্তের একটি ছবি পোস্ট করেছে। যেখানে লেখা আছে, ‘বিশ্ব-তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তার ভদ্রতা, সৌন্দর্য, কমনীয়তা আমাদের হৃদয় কেড়ে নিয়েছে।
আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ডের মঞ্চে তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আমরা আপনার যাত্রার জন্য, মুকুট অর্জনের জন্য আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তার জন্য গর্বিত। আপনি সারাজীবন এরকমই উজ্জ্বল থাকুন। সকলে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নন্দিনী গুপ্তাকে স্বাগত জানান।’

নন্দিনী সৌন্দর্য প্রতিযোগিতার ৫৯তম সংস্করণ জিতেছে। অনুষ্ঠানে পারফর্ম করেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে। মণীশ পাল এবং ভূমি পেডনেকার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন।

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী

আপডেট সময় : ০১:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩