ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১৮৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে খেলতে লাহোর কালান্দার্সের ডাক পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি বা ছাড়পত্র চেয়ে আবেদন করেছিলেন মেহেদী হাসান মিরাজ। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই ডানহাতি এ টাইগার অলরাউন্ডারকে এনওসি দিয়েছে বিসিবি। অর্থাৎ পিএসএলে দুইবারের চ্যাম্পিয়ন লাহোরের হয়ে খেলতে আর কোনো বাধা নেই মিরাজের। জানা গেছে, আজ সোমবার রাতেই পাকিস্তানের ফ্লাইট ধরবেন মিরাজ। মূলত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে না থাকার কারণেই কম সময়ের মধ্যে এনওসি পেয়েছেন তিনি।বাংলাদেশি এ অলরাউন্ডারকে যুক্ত করে টুর্নামেন্টের শেষ পর্যায়ে স্পিন আক্রমণে আরও শক্তিশালী হলো লাহোর।ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে বিবেচনা করেছে লাহোর। কেননা জাতীয় দলের দায়িত্ব পালন করতে লাহোরের প্লে-অফের ম্যাচগুলো খেলতে পারবেন না একাদশের নিয়মিত মুখ রাজা।আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের অ্যাওয়ে টেস্ট। জাতীয় দলের সাদা জার্সিতে খেলতে লাহোরকে প্লে-অফে তুলেই নটিংহ্যামের উদ্দেশে ছুটছেন রাজা।উল্লেখ্য, গতকাল রোববার পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে লাহোর।

ট্যাগস :

মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি

আপডেট সময় : ০২:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫