ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট নবায়নে ধীরগতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ২৯১ বার পঠিত

হাবিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি:
প্রবাস মানে দুঃখ কষ্ট হাসি কান্না কত স্বপ্ন আর আশা নিয়ে জমিজমা ঘরবাড়ি বিক্রি করে কেউবা আবার লোন করে কিস্তি এনে আয় রোজগার করে পরিবারের মুখে হাসি ফুটাতে প্রবাসে পাড়ি জমান। প্রবাসির টাকায় একটি পরিবার যেমন উন্নত হচ্ছে তেমনি বাংলাদেশ সরকারও লাভবান হচ্ছেন । এজন্য প্রবাসিদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা। অন্য দেশের কথা নাই বললাম মালয়েশিয়া প্রবাসিদের কথাই বলছি, মালয়েশিয়াতে নতুন সরকার গঠন হয়েছে। এ সরকার অবৈধ প্রবাসিদের বৈধতা হওয়ার সুযোগ ঘোষনা করেছেন। এখন প্রবাসিদের অনেকেরই পাসপোর্ট নেই আবার কারো পাসপোর্ট নবায়ন করতে হবে। যারা বৈধ আছেন তাদেরও পাসপোর্ট নবায়ন করা প্রয়োজন। সেক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আর ই-পাসপোর্ট যেটাই বলি না কেন যেন সোনার হরিণ। এ কারণে অধিকাংশ প্রবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তারা অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়েছেন। নবায়নের জন্য আবেদন করলে ৪-৫ মাসেও মিলছে না নতুন পাসপোর্ট।
ফলে বাংলাদেশি প্রবাসীরা চরম ভোগান্তিতে পড়ছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তাদের পাসপোর্ট করতে সময় লাগে ১০ থেকে ১৫ দিন তাহলে কেন এ ডিজিটাল যুগে আমরা এখনও পিছিয়ে আছি? প্রবাসিরা অভিযোগ করে বলেন, ‘অনেক বছর পরে বৈধ হওয়ার সুযোগ পেয়েছি এখন পাসপোর্ট করতে দিয়ে যদি আড়াই মাস তিন মাস চার মাস সময় লেগে যায় তাহলে তো এসুযোগ হাত ছাড়া হয়ে যাবে। আমাদের সরকার কি এর কোন ব্যবস্থা নিতে পারেন না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রবাসীদের দুঃখ-কষ্ট বুঝেন। তিনি যদি আমাদের দিকে একটু নজর দিতেন পাসপোর্ট নবায়ন বা নতুন যদি ২০ থেকে ৩০ দিনে ডেলিভারী দেওয়া যেতো তাহলে আমরা লাখ লাখ প্রবাসিরা পাসপোর্ট নবায়ন ভোগান্তি থেকে মুক্তি পেতাম। দ্রুত বৈধতা হওয়ার সুযোগ থাকতো।’

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট নবায়নে ধীরগতি

আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩