ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

মারা গেলেন টানা পাঁচ বিশ্বকাপ খেলা ফুটবলার অ্যান্তোনিও কারবাহাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
টানা পাঁচটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন, কিছুটা অবিশ্বাস্য মনে হলেও মেক্সিকোর সাবেক গোলরক্ষক অ্যান্তোনিও কারবাহাল টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপের মঞ্চে এতবার নিজের অবস্থান প্রকাশ করা মেক্সিকোর এই সাবেক গোলরক্ষক জীবনের মঞ্চেই হাল ছেড়ে দিয়েছেন। টানা পাঁচটি বিশ্বকাপ খেলার পর ‘দ্য ফাইভ কাপস’ নামে পরিচিত অ্যান্তোনিও কারবাহাল ৯৩ বছর বয়সে মারা যান।

মেক্সিকান এই সাবেক ফুটবল কিংবদন্তীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপের কারণে কারবাহাল হাসপাতালে ভর্তি ছিলেন। জীবন যুদ্ধে শেষ পর্যন্ত হার মানলেন।

কারবাহালের বিশ্বকাপ মঞ্চে অভিষেক হয় ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে। এরপর ১৯৫৪, ১৯৫৮ এবং ১৯৬২ বিশ্বকাপে টানা খেলেছেন। যে কারণে প্রথমবারের মতো টানা চারটি বিশ্বকাপ খেলার কীর্তি গড়লেন তিনি। এরপর ১৯৬৬ বিশ্বকাপে টানা পাঁচটি বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ড গড়েন কারাবাহল।

কারবাহাল তার পুরো ক্লাব ক্যারিয়ার খেলেছেন নিজ দেশেই,বিশেষত প্রথম দুই বছর বাদে পুরোটাই খেলেছেন নিজ শহরের ক্লাব লেয়নে। পরে এই ক্লাবেই দুই যুগেরও বেশি সময় ধরে তার কোচিং ক্যারিয়ার।

মারা গেলেন টানা পাঁচ বিশ্বকাপ খেলা ফুটবলার অ্যান্তোনিও কারবাহাল

আপডেট সময় : ০৩:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩