ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

মানিকগঞ্জে পরিবেশবান্ধব উন্নতমানের ইটভাটা চালু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২২৫ বার পঠিত

এস.এম.নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:

বায়ু দূষণমুক্ত পরিবেশবান্ধব অটোমেশিনে উচ্চ মানসম্পন্ন ইট প্রস্তুত ও বাজারজাত করা হচ্ছে মানিকগঞ্জের কেটিজি অটো ব্রিকসে।
জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকায় স্থাপিত শতভাগ পরিবেশবান্ধ এই অটো ব্রিকসে উৎপাদিত মসৃণ, টেকসই, উচ্চ গুণগতমান সম্পন্ন ও সঠিক পরিমাপের ইট মানিকগঞ্জসহ সারাদেশে সুলভ মূল্যে সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক শতভাগ স্বীকৃতিপ্রাপ্ত কেডিজি ব্র্যান্ডের ইট তৈরি হচ্ছে কালো ধোঁয়াবিহীন পরিবেশবান্ধব অটো মেশিনে। স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে ইট প্রস্তুতের ফলে একদিকে যেমন লাভবান হচ্ছে ক্রেতা বিক্রেতাগণ। অপরদিকে, সুরক্ষা পাচ্ছে পরিবেশ।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইটের প্রধান কাঁচামাল মাটি। প্রচলিত পদ্ধতিতে মাটির টপ সয়েল ব্যবহার করতে হয়। এতে জমির উর্বরা শক্তি ক্রমশ কমে যাচ্ছে। মারাত্মক হুমকির মুখে পড়ছে কৃষি সেক্টর। অথচ পরিবেশ বান্ধব অটো মেশিনে ইট পোড়ানোর ক্ষেত্রে জমির টপ সেল প্রয়োজন হয় না। পরিমাণে অনেক কম লাগে। ফলে ক্রমবর্ধমান শিল্পায়ন ও আবাসন খাতে ব্যবহারের জন্য অটো ব্রিকসে উৎপাদিত ইট অপরিহার্য।

সরেজমিন গিয়ে দেখা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে স্থাপিত কেডিজি অটো ব্রিকসে কালো ধোয়া না উড়িয়ে ইট পোড়ান হচ্ছে। পরিবেশ দূষণ রোধে স্থাপন করা হয়েছে দুটি আন্ডারগ্রাউন্ড টানেল। কালো ধোয়া ফিল্টারিং বসানো হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।

কেডিজি অটো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আহমেদ সরকার বলেন, গ্রিনহাউস নিঃসরণ, বায়ু দূষণ রোধ, শ্রমিক নির্ভরতা তথা উৎপাদন খরচ কম এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নত মানের ইট প্রস্তুত ও বাজারজাতকরণের লক্ষ্যে ২০২১ সালে মানিকগঞ্জ সদর উপজেলার আট্রিগ্রাম এলাকায় প্রায় ১০ একর জায়গায় অটো ব্রিকস স্থাপন করি। বিশেষ পদ্ধতিতে স্থাপিত এই ভাটায় ৩১০ ফুট দীর্ঘ দুটি টানেল রয়েছে। যার ভিতর দিয়ে কয়লা পোড়ানোর ধোঁয়া পরিশোধন করে বিষাক্ত কার্বন ও গ্যাসমুক্ত সাদা ধোঁয়া বের হয়। ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়েনা বললেই চলে। এছাড়া ইটের আকার, গুণগত মান, টেকসই ও দামে কম হওয়ার শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক বাড়ি নির্মাণ কাজে আমার ভাটা প্রস্তুতকৃত ইটের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

পরিবেশবান্ধব ইটভাটা তৈরি প্রসঙ্গে উদীয়মান এই উদ্যোক্তা আরো বলেন, প্রস্তুতকৃত ইট ভাটা এবং ঢাকার বারিধারার ডিওএস অফিস থেকে ন্যায্য মূল্যে সরবরাহ হয়ে থাকে। এই ভাটা স্থাপনের পর এলাকায় ইতিবাচক সাড়া মিলেছে। পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনে সরকারের সহযোগিতা পেলে অনেক উদ্যোক্তা এই সেক্টরে এগিয়ে আসবে।

এ বিষয়ে আট্রিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরে আলম বলেন, পরিবেশবান্ধব ইটভাটাকে উৎসাহিত করতে সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। কৃষি জমি ও পরিবেশের ভারসাম্য সুরক্ষায় অটো ব্রিকস স্থাপন একটি প্রশংসনীয় সময়োপযোগী পদক্ষেপ। তিনি আরো বলেন সেকেলে পদ্ধতিতে তৈরি ইটভাটায় পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলা ভাটা বন্ধে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জানান।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ড. মোহাম্মদ ইউসুফ আলী বলেন, পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। সেকেলে পদ্ধতির সকল ইট ভাটা পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

মানিকগঞ্জে পরিবেশবান্ধব উন্নতমানের ইটভাটা চালু

আপডেট সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪