ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

মানবিক কার্যক্রম পুরোপুরি ভেঙ্গে গাজা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে :ডব্লিউএইচও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২১৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। তিনি আরও বলেন, সেখানে মানবিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি খান ইউনিসের আল-আমাল হাসপাতালের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। কারণ দখলদার বাহিনী এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালটি অবরোধ করে রেখেছে।

মেডিকেল দাতব্য সংস্থা এমএসএফ এর আল-মাওয়াসিতে অবস্থিত আশ্রয় কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে উত্তর গাজায় খাওয়ার মতো কিছুই নেই।

গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৩ জন। আহত হয়েছেন ৬৯ হাজার ৩৩৩ জন।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন, যাদের সবাই বেসামরিক নাগরিক। বুধবার (২১ ফেব্রুয়ারি) দামেস্কের কাফার সোসা এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়, বার্তা সংস্থা সানা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় আশপাশের একটি স্কুলের শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বিস্ফোরণের পরপরই বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসতে দেখা যায়।

মানবিক কার্যক্রম পুরোপুরি ভেঙ্গে গাজা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে :ডব্লিউএইচও

আপডেট সময় : ০৪:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪