ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের

মাদারীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৪ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। আজ ভোরে মাছ গুলো মরে ভেসে উঠেতে দেখা যায়। ভুক্তভোগী রাকিব সরদার জানান, গত দুই বছর ধরে ৪০ শতাংশ জমিতে মাটি কেটে পুকুর করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছি। আগামী মাসে মাছগুলো বিক্রি করবো। আমার পুকুরে প্রায় ৩০ মন মাছ ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। বিষ প্রয়োগের কারণেই এতোগুলো মাছ মারা গেল। পূর্ব শত্রতার জেরে আজ গভীর রাতে এই কাজটি করা হয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী মান্নান পেদা জানান, আমার কাছে মন হয়েছে রাতের আধারে কোন দুস্কৃতিকারী বিষ প্রয়োগ করে মাছগুলো মারছে। আমি চাই প্রশাসন যেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেন।

সদর থানাধীন আঙুলকাটা পুলিশ ফাড়ির ইনচার্জ এস.আই নাসির উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাছগুলো মৎস্য অধিদপ্তর থেকে পরীক্ষা-নিরীক্ষা করে বিষ প্রয়োগে মারার অভিযাগ পাওয়া গেলে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পাওয়ার পর আমরা আইনগত ব্যবস্থা নিবো।

মাদারীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪