ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

‘মহাভারত’ কি আমির খানের শেষ সিনেমা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৬১৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের সিনেমা থেকে বিরতি দেওয়ার কথা বছর খানেক আগে একবার শোনা গেছে। কিন্তু তিনি এ অঙ্গন থেকে বিদায় নেননি। এবার কি তাহলে তিনি সিনেমা থেকে বিরতি নিতে যাচ্ছেন? ‘লাল সিং চাড্ডা’র পরে আমির খান ঘোষণা করেছিলেন, তিনি অভিনয় ছেড়ে দেবেন। সিনেমাটি বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। এরপরেই ভেঙে পড়েছিলেন এ তারকা। শুধু তাই নয়, তিনি সিনেমা ছেড়ে দেবেন এমন ঘোষণাও দিয়েছিলেন।

এ ঘটনার পর দীর্ঘ একটা বিরতি নিয়েছিলেন আমির খান। তারপরে আবরও ‘সিতারে জামিন পার’ নিয়ে পর্দায় ফিরছেন এ অভিনেতা। কিন্তু তারপরে আমির খান কি আর সিনেমা করবেন না? সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির খান ঘোষণা করেছেন, ‘মহাভারত’ সিনেমায় অভিনয়ের পর আর হয়তো তার কিছুই করার থাকবে না।এদিকে সম্প্রতি আলোচনায় এসেছে আমির খানের ব্যক্তিগত জীবন। প্রেমিকা গৌরীর সঙ্গে একত্রে থাকছেন আমির। আর এ প্রসঙ্গ ধরেই সমালোচকরা বলছেন, তাহলে কি এবার প্রেম করেই অবসর জীবন কাটাবেন আমির? তবে দীর্ঘদিন পরে পর্দায় মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’। ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়াল এটি। ‘তারে জামিন পার’ আমির খানকে এনে দিয়েছিল চূড়ান্ত প্রশংসা, নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন আমির। ‘সিতারে জামিন পার’র ক্ষেত্রেও যদি এমনটা ঘটে, তাহলেও কি অভিনয় ছেড়ে দেবেন আমির? সেই উত্তর অবশ্য মেলেনি। আমির জানিয়েছেন, ‘সিতারে জামিন পার’ মুক্তির পরেই তিনি আবার নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করবেন। সে একদমই সংবেদনশীল নয়। সে খুব অভদ্র, রাজনৈতিকভাবে সঠিক নয় এবং সবাইকে অপমান করে। সে তার স্ত্রী, মার সঙ্গে ঝগড়া করে। সে একজন বাস্কেটবল কোচ এবং সে তার সিনিয়র কোচকে মারধর করে। সে একজন অনেক অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ব্যক্তি, এবং গল্পটি হলো কিভাবে সে সিনেমার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কীভাবে এ ধরনের একটা মানুষ তাকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়, সেটা নিয়েই গল্প’। এ সিনেমায় দেখা যাবে দর্শিল সাফারি ও জেনেলিয়া ডিসুজাকে।

ট্যাগস :

‘মহাভারত’ কি আমির খানের শেষ সিনেমা

আপডেট সময় : ০২:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫