ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

ভীষণ চিন্তিত হৃতিক জানালেন কারণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৩৭৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সম্প্রতি হৃতিক রোশনের নির্মাণে হাতেখড়ির সংবাদ জানিয়েছেন তার বাবা রাকেশ রোশন। নিজের সোশ্যাল মিডিয়ায় এ সংবাদ তিনি ঘোষণাও করেছেন।ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাকেশ লিখেছেন, ‘ডুগ্গু আজ থেকে ২৫ বছর আগে আমিই তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। ২৫ বছর পর আবার আজ আমিই তোমাকে একজন নির্মাতা হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার আর আদিত্য চোপড়ার স্বপ্নের সিনেমা “কৃশ ৪”র পরিচালক হবে তুমি। নতুন ভূমিকায় তুমি সফল হবেই- তোমার জন্য আমাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।’ এবার নিজের পরিচালনায় হাতেখড়ির ব্যাপারে মুখ খুললেন স্বয়ং হৃতিক রোশন।কিছুদিন আগে জর্জিয়ার আটলান্টায় এক অনুষ্ঠানে যোগ দেন হৃতিক। সেখানেই অনুরাগীদের প্রশ্নের জবাবে হৃতিক নিজের তার ভীষণ চিন্তার কথা প্রকাশ করেন। বলেন, ‘প্রথমবার সিনেমা নির্মাণে হাত দিতে যাচ্ছি। বিষয়টা নিয়ে আমি যে কতটা উদ্বিগ্ন তা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারা আমাকে সাহস যোগাবেন। আপনাদের সহযোগিতাই আমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।’ তার এ কথা শুনে অভিনেতাকে প্রশংসায় ভাসান অনুরাগীরা। এক অনুরাগীর শেয়ার করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সবাই ধন্য ধন্য শুরু করেছেন।সম্প্রতি সিনেমা নির্মাণ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন বর্ষীয়ান বলিউড পরিচালক রাকেশ রোশন। নিজের বয়স এবং শারীরিক অসুস্থতার কারণেই তার এমন সিদ্ধান্ত বলে মনে করছে দর্শকমহল। এমনকী হৃতিক রোশনের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির আগামী সিনেমা ‘কৃশ ৪’ নির্মাণ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা-পরিচালক। এবার দর্শকদের সামনে ‘কৃশ ৪’ নির্মাণের বিষয়টিও হৃতিক ঘোষণা দেন।

ট্যাগস :

ভীষণ চিন্তিত হৃতিক জানালেন কারণ

আপডেট সময় : ০৩:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫