ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের

ব্রাহ্মণবাড়িয়ায় অমর কথাশিল্পী মল্লবর্মণের স্মৃতিতে তিন দিনব্যাপী গ্রন্থমেলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৩ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের স্মৃতি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল বিকেল ৪ টায় কালজয়ী এই ঔপন্যাসিকের জন্মভিটা গোকর্ণঘাটে মেলার উদ্বোধন করা হবে। প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমীর সভাপতি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন।

এ উপলক্ষে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র।

এ সময় মেলার সার্বিক বিষয় তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্রন্থমেলার আহবায়ক মোঃ আব্দুল কুদ্দুস। উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন প্রমূখ।

প্রসঙ্গত, বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি ‘তিতাস একটি নদীর নাম’ এর রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ।

ব্রাহ্মণবাড়িয়ায় অমর কথাশিল্পী মল্লবর্মণের স্মৃতিতে তিন দিনব্যাপী গ্রন্থমেলা

আপডেট সময় : ০৭:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪