ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

বিষের বোতল হাতে প্রেমিকার বাড়িতে অনশনে যুবক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৪৪১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।।

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে অনশন করেছেন প্রবাসী এক যুবক। শুক্রবার (১৭ জানুয়ারি) বরিশালের আগৈলঝাড়ায় বড় বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। উৎসুক জনতা যুবককে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাশাইল গ্রামের বিভেক ঢালীর ছেলে মরিশাস প্রবাসী শিশির ঢালী দীর্ঘদিন পর দেশে ফেরেন। পরে এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে তারা দুজনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। এমনকি ওই তরুণীর পড়াশোনায় সহযোগিতা করেন শিশির ঢালী।তবে সম্প্রতি শিশির ঢালীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। এ কারণে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন শিশির। ৯ ঘণ্টা অনশনের পর স্থানীয় ইউপি সদস্য মানিক সরদার ও পুলিশ গিয়ে দুই পরিবারের সম্মতিক্রমে ছেলেকে জোর করে বাড়ি পাঠিয়ে দেয়।এদিকে ওই তরুণী শিশির ঢালীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন। তিনি বলেন, শিশিরকে কখনো বিয়ের কথা বলিনি।একই সঙ্গে শিশিরের সঙ্গে বিয়ে দিলে আত্মহত্যার হুমকি দেন তরুণী। শিশির ঢালীও ওই তরুণীকে বিয়ে করতে না পারলে বিষপানে আত্মহত্যা করার কথা জানান।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুশংকর মল্লিক বলেন, প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশনের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। পরে তাকে বুঝিয়ে ওই রাতেই পরিবারের কাছে পাঠানো হয়।

ট্যাগস :

বিষের বোতল হাতে প্রেমিকার বাড়িতে অনশনে যুবক

আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫