ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

বিশ্বব্যাপী আয়ের নতুন রেকর্ড করল উইকেড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ২৭১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সিনথিয়া এরিভো এবং অ্যারিয়ানা গ্র্যান্ডে অভিনীত ব্রডওয়ে মিউজিক্যালের সিনেমা অ্যাডাপ্টেশন ‘উইকেড’। মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। গড়েছে আয়ের রেকর্ড। সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন রেকর্ড। ছবিটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সর্বাধিক উপার্জনকারী ব্রডওয়ে অ্যাডাপ্টেশন হিসেবে ইতিহাস গড়েছে মোট ৬৩৪.৪ মিলিয়ন ডলার আয় করেছে ‘উইকেড’। এর মধ্যে ৪২৪.২ মিলিয়ন ডলারই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাকিটা আন্তর্জাতিক বাজার থেকে পাওয়া আয়। এই আয়ের সুবাদে আরও একটি রেকর্ড নিজের করে নিলো ‘উইকেড’। ছবিটি এখন ‘মাম্মা মিয়া’-কে পেছনে ফেলে বিশ্বব্যাপী সর্বাধিক আয় করা মিউজিক্যাল অ্যাডাপ্টেশন হিসেবে শীর্ষস্থান অধিকার করেছে।শিগগিরই সিনেমাটি ডিজিটালে মুক্তি পেতে যাচ্ছে। ডিজিটাল স্পাই জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে ৩১ ডিসেম্বর থেকে অনলাইনে দেখা যাবে ‘উইকেড’। যুক্তরাজ্যে এটি দেখা যাবে ৩ জানুয়ারি। ছবিটি অনলাইনে আনবে প্রাইম ভিডিও এবং আইটিউনস।

ট্যাগস :

বিশ্বব্যাপী আয়ের নতুন রেকর্ড করল উইকেড

আপডেট সময় : ০৩:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪