ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

বিশ্বকাপে ফিরছেন মাহমুদুল্লাহ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দশটি দলের মধ্যে আটটি ইতিমধ্যে তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, তবে কেবল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাকি রয়েছে।

তবে আগামীকাল ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে ২৬ তারিখ কখন দল ঘোষণা করা হবে তা নিশ্চিত নয়।

মূলত মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের অপেক্ষায় দল দিতে দেরি করছিল বিসিবি। তবে নিউজিল্যান্ড সিরিজে সৌম্যর হতাশাজনক পারফরম্যান্সের কারণে দলে জায়গা পান মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন রিয়াদ।

বাংলাদেশের ওপেনিং নিশ্চিত করেছেন তামিম ইকবালও। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন লিটন দাস। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ছাড়াও মুশফিকুর রহিমের জায়গাও নিশ্চিত।

বোলিং অপশনেও রয়েছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদও বিশ্বকাপ নিশ্চিত। দলে থাকবেন পাঁচ পেসার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম। স্পিন অলরাউন্ডার হিসেবে দেখা যাবে শেখ মেহেদীকে।

বিশ্বকাপে ফিরছেন মাহমুদুল্লাহ

আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩