ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপানোর পর এবার ঢাকার দর্শকদের সামনে সঞ্জয় দেব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৭৫ বার পঠিত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নজরকাড়া পরিবেশনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় উঠে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন। রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে মঞ্চ মাতাবেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলবে ছয় দিনব্যাপী এই আয়োজন। উৎসবের শেষ দিন, ২০ জুলাই, বিশেষ ডিজে সেট নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন সঞ্জয় দেব।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত এই ফ্যান ফেস্টে বড় পর্দায় ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। আয়োজকদের আশা, ফুটবল ও সংগীতপ্রেমীদের জন্য এটি হবে একটি স্মরণীয় আয়োজন।

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। যদিও তার শৈশব ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিষয়ে স্নাতক সম্পন্ন করলেও খুব অল্প বয়স থেকেই সংগীতের প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়।

তার বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেব। পরিবারের শিকড় সুনামগঞ্জে। পারিবারিক সাংস্কৃতিক পরিবেশ থেকেই সংগীতের প্রতি তার ভালোবাসার শুরু। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রযোজক হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন এবং নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করেন।

শুধু আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গেই নয়, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয় দেব। তার সহযোগিতার তালিকায় রয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং জেফার রহমান।

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার পর এবার দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন সঞ্জয় দেব। ফলে তার এই সফর ও পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগস :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপানোর পর এবার ঢাকার দর্শকদের সামনে সঞ্জয় দেব

আপডেট সময় : ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬