বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা
- আপডেট সময় : ০৯:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৪০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলিউড তারকা মালাইকা অরোরা-আরবাজ খান ২০১৬ সালে তাদের দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। আরবাজের সাথে সম্পর্ক ছিন্ন করার পর মালাইকা অর্জুন কাপুরকে তার হৃদয় দিয়েছিলেন। সেই সম্পর্কেও লেগেছে ভাঙনের হাওয়া। অন্যদিকে, আরবাজও সদ্য বিয়ে করেছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে। এরইমধ্যে বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরবাজের বিয়ের পর থেকেই বলিপাড়ায় মালাইকার বিয়ে নিয়ে গুঞ্জন চলছে। এমনকী, নেটিজেনরা বারবার মালাইকাকে বিয়ে করতে বলছেন। কিন্তু মালাইকা এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু এবার ফারহা খানের প্রশ্নের চমকপ্রদ উত্তর দিলেন তিনি।
সম্প্রতি, ফারহা খান একটি হিন্দি ডান্স রিয়েলিটি শো-এর মঞ্চে মালাইকাকে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেছিলেন।
প্রথমে বুঝতে না পেরে মাথা ঘুরিয়ে প্রশ্ন করলো। এর পরে অবশ্য তিনি উত্তর দিয়েছিলেন, ‘কেউ যদি আমাকে বিয়ের জন্য বলে, আমি অবশ্যই করব।’ তবে এ ক্ষেত্রে অর্জুনের বিষয়টি সামনে আনেননি মালাইকা।

















