ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

বিএসআরএফ-এর সভাপতি মাহতাব, সম্পাদক মাসউদুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ৩৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর বিশেষ প্রতিবেদক ফসিহ উদ্দিন মাহতাব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক।

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সংগঠনের সভাপতি পদে ফসিহ উদ্দিন মাহতাব ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আলোর ঠিকানার মো. সিদ্দিকুর রহমান পেয়েছেন ৩০ ভোট। ভোরের আকাশের উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন একই পদে পেয়েছেন ২৭ ভোট।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এম এ জলিল মুন্না)।

সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। তিনি ৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোর ডাকের মোহাম্মদ আখতার হোসেন পেয়েছেন ৪৪ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান (রহমান মাসুদ) পেয়েছেন ২১ ভোট এবং আমাদের নতুন সময়ের আনিসুর রহমান তপন পেয়েছেন ৬ ভোট।

আমার বার্তার বিশেষ প্রতিবেদক মেহেদী আজাদ মাসুম ৮৬ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহনা টেলিভিশনের মাইনুল হোসেন পিন্নু পেয়েছেন ৫৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে আমাদের সময়ের তাওহিদুল ইসলাম ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমকালের মো. বাহরাম খান পেয়েছেন ৩৫ ভোট। এই পদের অন্য প্রার্থী খবর সংযোগের মো. মোসকায়েত মাশরেক পেয়েছেন ২৭ ভোট।

অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন, অফিস সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিবিসির বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের ফারুক আলম ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) পেয়েছেন ৬৩ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন- সারাবাংলা ডটনেটের ঝর্ণা রায় ৮১ ভোট, রাইজিংবিডির আসাদ আল মাহমুদ ৬৫ ভোট, আজকের পত্রিকার উবায়দুল্লাহ বাদল ৬৪ ভোট, যুগান্তর এর মিজানুর রহমান চৌধুরী ৬২ ভোট, জনকণ্ঠের মাহমুদ আকাশ ৫৯ ভোট, মাই টিভির মো. রাকিব হাসান ৫৪ ভোট, অবজার্ভারের মহসীনুল করিম লেবু ৪০ ও আজকের পত্রিকার আয়নাল হোসেন ৩৯ ভোট।

বিএসআরএফ-এর সভাপতি মাহতাব, সম্পাদক মাসউদুল

আপডেট সময় : ০৮:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩