ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ

বাস্তব জীবনের ৩টি বিশেষ মূহুর্ত নিয়ে নির্মিত ‘প্রবাসী ২’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রবাসীদের বাস্তব জীবনের ৩টি বিশেষ মুহূর্ত নিয়ে তৈরি হয়েছে ‘প্রবাসী ২’। এই ছবিতে প্রবাসীদের জীবনের অব্যক্ত আনন্দ-বেদনা, কান্না-হাসি এবং বিশেষ মুহূর্তগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। যা দেশের বাইরের সকল প্রবাসীদের কাছে প্রশংসিত হচ্ছে!

শাফায়েত হোসেন শাওন পরিচালিত ‘প্রবাসী ২’-এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, শরফ আহমেদ জীবনসহ অনেকে। এই শর্ট ফিল্মটি প্রযোজনা করেছে স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড।

অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘আমার প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার অনুভূতি সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ভ্রমণ করায় তাদেরকে কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তাদের জীবন কতটা কষ্টে কাটে তা কাছে থেকে না দেখলে বোঝা যাবে না। স্টার লাইন ফুড প্রোডাক্টস দ্বারা প্রযোজিত, এটিতে কাজ করার সময় বুঝতে পারিনি যে এটি এত দর্শকদের পছন্দ হবে। ভিডিওটি অনলাইনে আপলোড হওয়ার সাথে সাথে এত দর্শক যে এটিকে ধারন করবে তা কল্পনাও করতে পারিনি। এটা আসলে প্রবাসীদের ভালোবাসা।’

স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাইন উদ্দিন বলেন, ‘ফেনী জেলাসহ সারাদেশের লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত আয়ে সমৃদ্ধ হয়েছে ফেনী জেলাসহ পুরো দেশ। সারা দেশের প্রিয় প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ সবসময় মানুষের শ্রমকে সম্মান করে। সেই পরিপ্রেক্ষিতে স্টারলাইন ফুড প্রোডাক্টস প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে ‘প্রবাসী-১’ ও ‘প্রবাসী-২’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত হয়েছে। খুব অল্প সময়ে ছবিটি এতটা ছড়িয়ে পড়বে ভাবিনি।’

বাস্তব জীবনের ৩টি বিশেষ মূহুর্ত নিয়ে নির্মিত ‘প্রবাসী ২’

আপডেট সময় : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩