ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’

বাড্ডায় অপহৃত ব্যবসায়ী গোপালগঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৯৩২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. ইয়াছিন শিকদার (২৭)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

তিনি বলেন, ১৫ অক্টোবর ভুক্তভোগী মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিমিটেডের প্রোপ্রাইটার ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু শিকদার ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডার বৈশাখি সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

সকাল ৯টার দিকে তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে গ্রেফতার ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে মিন্টু শিকদারকে জোর করে একটি সাদা প্রাইভেটকারযোগে অপহরণ করে নিয়ে যায়।

এসময় তার মামাতো ভাই মো. আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।

অপহরণকারী ইয়াছিন শিকদার একজন পেশাদার প্রতারক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতেন। তিনি অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে মিন্টু শিকদারকে অপহরণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ট্যাগস :

বাড্ডায় অপহৃত ব্যবসায়ী গোপালগঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪