ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঞ্ছারামপুরে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৪০৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পথ দেখানোর কথা বলে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ফারুক মিয়া-(৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলার হোমনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক মিয়া বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া উত্তর হাটির মৃত শাহজাহান মেম্বারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিনব পিপি এম বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ওই শিশু তার বান্ধবির নানার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে সে বান্ধবির নানার বাড়ির পথ হারিয়ে ফেলে। পথিমধ্যে ফারুকের সাথে ওই শিশুর দেখা হয়। ফারুক শিশুটিকে তার বান্ধবির নানার বাড়ি চিনিয়ে দেয়ার কথা বলে ভুরভুরি এলাকার মনু মিয়ার বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

লোক লজ্জার ভয়ে শিশুর পরিবারের সদস্যরা প্রথমে কাউকে বিষয়টি অবহিত করেনি। পরে স্থানীয়দের মাধ্যমে শিশুর মা বাদী হয়ে ৯ মার্চ বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা করলে পুলিশ রাতেই অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করে।

তিনি বলেন, রোববার দুপুরে ফারুককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাঞ্ছারামপুরে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪