ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলা ভাষায় আসছে তুর্কি ঐতিহাসিক সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’, Logo বাংলাদেশকে হারানোর পর আবেগঘন প্রতিক্রিয়া কাইয়ার, ওয়ানডে সিরিজেও রান করার প্রত্যয় Logo মুন্সীগঞ্জে ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া নবজাতককে রাখা হবে শিশু মনি নিবাসে Logo স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিজ্ঞানীকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা Logo ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে, স্যাটেলাইট বিশ্লেষণে ইঙ্গিত Logo কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, প্রেমিকা গ্রেপ্তার Logo গাজীপুরে ১১৩ উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ Logo স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ Logo আশুগঞ্জে মাদক বিরোধী আলোচনায় বক্তারা মাদক একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ধ্বংস করে দেয়  Logo ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি

বাংলা ভাষায় আসছে তুর্কি ঐতিহাসিক সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’,

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২৩ বার পঠিত

বাংলাদেশের দর্শকদের জন্য প্রথমবারের মতো বাংলা ভাষায় সম্প্রচারিত হতে যাচ্ছে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’। বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি এবং দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সংস্করণ প্রচার শুরু হবে।

এ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গে দর্শকরা সিরিজটি দেখতে পারবেন।

দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই মেগাসিরিজে মুসলিম ইতিহাসের অন্যতম প্রখ্যাত শাসক ও সেনানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, নেতৃত্ব এবং সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে। বিশেষভাবে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধারের অভিযানের ঘটনাপ্রবাহ সিরিজটির মূল আকর্ষণ।

এ ছাড়া মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, রাজনৈতিক ও সামরিক কৌশল, ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম এবং সালাহউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। বৃহৎ সেট নির্মাণ, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি এবং উচ্চমানের অ্যাকশন দৃশ্যের কারণে সিরিজটি ইতোমধ্যেই তুরস্কসহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

সংবাদ সম্মেলনের শেষ পর্বে সিরিজটির বাংলা সংস্করণের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার প্রকাশ করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। পরে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত র‍্যাফেল ড্রতে তিনজন বিজয়ীকে এসি, টেলিভিশন ও স্মার্টফোন উপহার দেওয়া হয়।

ট্যাগস :

বাংলা ভাষায় আসছে তুর্কি ঐতিহাসিক সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’,

আপডেট সময় : ০৯:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬