ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বাংলাদেশকে হারানোর পর আবেগঘন প্রতিক্রিয়া কাইয়ার, ওয়ানডে সিরিজেও রান করার প্রত্যয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১১৩ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। দলের এই সাফল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্যাটার ইনোসেন্ট কাইয়া। ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তিনি।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ৩৩ বছর বয়সী এই ব্যাটার বলেন, জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি করায় তিনি ভীষণ আনন্দিত এবং এমন সাফল্য এখনও যেন অবিশ্বাস্য মনে হচ্ছে।

কাইয়া জানান, দীর্ঘদিনের কঠোর অনুশীলন, খেলার প্রতি মনোযোগ, শারীরিক ফিটনেস ধরে রাখা এবং নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখার ফলই এই সাফল্য।

বাংলাদেশের বোলিং আক্রমণেরও প্রশংসা করেছেন তিনি। কাইয়ার ভাষ্য, প্রতিপক্ষের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন এবং রান করা মোটেও সহজ ছিল না। তাদের বিপক্ষে প্রতিটি রান অর্জনের জন্য কঠিন লড়াই করতে হয়েছে।

নিজ দেশের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সেঞ্চুরিয়ান। তিনি বলেন, জিম্বাবুয়ের মানুষের ভালোবাসা সবসময় তাঁর অনুপ্রেরণা। পাশাপাশি আসন্ন ওয়ানডে সিরিজেও ভালো পারফরম্যান্স করে দলের জন্য গুরুত্বপূর্ণ রান করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ট্যাগস :

বাংলাদেশকে হারানোর পর আবেগঘন প্রতিক্রিয়া কাইয়ার, ওয়ানডে সিরিজেও রান করার প্রত্যয়

আপডেট সময় : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬