ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমস, সঙ্গে ৭ ব্যান্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৪৮১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ব্যান্ডের শহর বলা হয় চট্টগ্রামকে। দেশের ব্যান্ড সংগীতের অনেক কালজয়ী ব্যান্ডের জন্ম সেখানকার শিল্পীদের হাত ধরে। ব্যান্ডের অনেক নায়ক-মহানায়কেরা উঠে এসেছেন বীর চট্টলার বুক থেকে। যে কোনো কনসার্ট হলেও সেখানে দেখা যায় শ্রোতা-দর্শকের উপচে পড়া ভিড়। সেই চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট।চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ শীর্ষক আয়োজনটিতে গাইবে দেশের আটটি ব্যান্ড। আর সেখানে মধ্যমনি হয়ে উপস্থিত হবেন ‘নগর বাউল’ তারকা মাহফুজ আনাম জেমস। আয়োজক জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকেও জানানো হয়েছে জেমসের পরিবেশনার কথা।কনসার্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন প্রচারণা। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্টটি। সেখানে অংশ নেবেন জেমস ও তার দল।আরও গাইবে শিরোনামহীন, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তেরোন্দাজ।এ কনসার্টের প্রধান আকর্ষণ জেমদের দল ‘নগরবাউল’র মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘চট্টগ্রামের সঙ্গে আমাদের সম্পর্কটা গভীর আবেগের। সেখান থেকে আমন্ত্রণ আসলে ছুটে যেতেই হয়। চট্টগ্রামের শ্রোতাদের সামনে সবসময় নগরবাউল শ্রোতাদের জন্য নিজেদের উজাড় করে দেয়। এবারও তার ব্যতিক্রম হবে না।’প্রসঙ্গত, আজ ২৫ জানুয়ারি পঞ্চগড়ে কনসার্ট করবে ‘নগর বাউল’।

ট্যাগস :

বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমস, সঙ্গে ৭ ব্যান্ড

আপডেট সময় : ০৩:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫