ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

‘প্রিন্স’ ইস্যুতে নিজের ত্রুটি মেনে অকপট শাকিব খান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২১৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১ এপ্রিল ২০২৬ ।।

ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন শাকিব খান। ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায়। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বহু তারকা উপস্থিত ছিলেন। রাত গড়ালে দুই নায়িকাকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সামনে আসেন ছবির প্রধান অভিনেতা শাকিব খান এবং শুরুতেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। আলোচনার শুরুতেই ‘প্রিন্স’ সিনেমার সীমাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। শাকিব বলেন, ‘পাঁচ দিন মাল্টিপ্লেক্সে না থাকলেও ২২টি শো হয়েছে—এটাই দর্শকদের ভালোবাসার প্রমাণ।’ ছবির কারিগরি ত্রুটি প্রসঙ্গে তিনি জানান, গল্প শোনার পর এটি নিজের ক্যারিয়ারের অন্যতম বড় কাজ হবে বলে ভেবেছিলেন। কিন্তু সময়ের অভাবে সেটি পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। এজন্য নির্মাতাসহ সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব ত্রুটি কাটিয়ে ওঠার আশ্বাস দেন। শাকিব আরও বলেন, শুটিং শুরুর আগে অনুমতি সংক্রান্ত জটিলতায় প্রায় তিন মাস সময় নষ্ট হয়, যা পুরো সময়সূচিতে প্রভাব ফেলে। পরে ঈদের আগের দিন পর্যন্ত শুটিং চলায় চাপ আরও বেড়ে যায়। তিনি ভবিষ্যতের নির্মাতা ও প্রযোজকদের পরিকল্পনার পাশাপাশি বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেন। একই সঙ্গে অসম্পূর্ণতা সত্ত্বেও দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। এসময় পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের প্রশংসাও করেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমাটি দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে কারিগরি সমস্যার কারণে সিনেপ্লেক্স থেকে কয়েক দফা নামিয়ে নেওয়া হয় ছবিটি। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

ট্যাগস :

‘প্রিন্স’ ইস্যুতে নিজের ত্রুটি মেনে অকপট শাকিব খান

আপডেট সময় : ১২:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬