ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি

প্রাণনাশের হুমকি পাচ্ছেন শাহরুখ!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শাহরুখ খানের ব্লকবাস্টার মুভি ‘জওয়ান’ মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। এরপর থেকে বলিউডের বাদশাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তিনি মহারাষ্ট্র সরকারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সেই অভিযোগের ভিত্তিতেই শাহরুখের নিরাপত্তা বাড়িয়েছে মহারাষ্ট্র সরকার। এখন থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন শাহরুখ খান।

নিরাপত্তার অংশ হিসেবে শাহরুখ খানের দেহরক্ষী হিসেবে সবসময় ছয়জন পুলিশ কমান্ডো থাকবেন। সশস্ত্র দেহরক্ষীরা হবে মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে।এমপি-৫, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল নিরাপত্তা ব্যবস্থার অংশ হবে। পরিবহনের জন্য একটি বিশেষ যানও থাকবে। এ ছাড়া বাদশাহর বাসভবন মান্নাত পাহারা দেবেন চারজন সশস্ত্র পুলিশ সদস্য।

এই নিরাপত্তা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পরিচালিত হবে। এই নিরাপত্তা ব্যবস্থার খরচ শাহরুখ নিজেই বহন করবেন। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার জন্য রাজ্য সরকারকে মোটা টাকা দেবেন তিনি।

প্রসঙ্গত, গত বছর পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে খুনের পর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সালমান খান। এরপর ভাইজানকেও ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়। ২০২০ সালে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সাথে বিবাদের পরে কঙ্গনা রানাউতকে নিরাপত্তা প্রদান করেছিল। সেই তালিকায় যুক্ত হল শাহরুখ খানের নাম।

প্রাণনাশের হুমকি পাচ্ছেন শাহরুখ!

আপডেট সময় : ০৩:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩