ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

প্রাচ্যনাটের ২৯ বছরে মাসব্যাপী আয়োজন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ২৬৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীন ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন ‘প্রাচ্যনাট’ নাট্যদল। দেখতে দেখতে সেই যাত্রার ২৯ বছর হয়ে গেল। এই উপলক্ষে প্রাচ্যনাট ফেব্রুয়ারি থেকে এক মাসব্যাপী উদযাপনের আয়োজন করেছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘পুলসিরাত’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। নাটক প্রদর্শনীর আগে সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন ও উদ্বোধনী গানের আয়োজনও ছিল।আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাট মহড়াকক্ষে মঞ্চস্থ হবে নাটক ‘রিড ইন দ্য নেম অব মাই ডেথ’। এরপর রাত ৮টায় থাকবে গান ও আড্ডার আয়োজন।১৫ ফেব্রুয়ারি বগুড়া শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টায় ‘খোয়াবনামা’ নাটক প্রদর্শিত হবে। পরদিন ১৬ ফেব্রুয়ারি একই নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে। ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মহিলা সমিতির বহিরাঙ্গনে অর্কেস্ট্রা পরিবেশনা এবং প্রাচ্যনাটের গান থাকবে। সেদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘কিনু কাহারের থেটার’।২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলের বহিরাঙ্গনে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় একই স্থানে প্রদর্শিত হবে কানাডার টরন্টো থিয়েটার ফোকসের নাটক ‘এক জোড়া জুতা’। এই নাটকটির আরেকটি প্রদর্শনী হবে ২৩ ফেব্রুয়ারি একই সময়।২৮ ফেব্রুয়ারি সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শিশুদের জন্য থাকবে চিলড্রেন থিয়েটার, পাপেট শো, ওয়ার্কশপ এবং অন্যান্য আয়োজন। বিকেল ৫টায় প্রাচ্যনাটের বন্ধু সংগঠনগুলোর পথনাটক প্রদর্শনী ও লোকশিল্পীদের পরিবেশনা এবং শিল্পকর্ম প্রদর্শনী হবে চিত্রশালায়।

ট্যাগস :

প্রাচ্যনাটের ২৯ বছরে মাসব্যাপী আয়োজন

আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫