ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিবাদ বিজ্ঞপ্তি ও সতর্কীকরণ নোটিশ দৈনিক বাংলাদেশ কণ্ঠের নাম ও পরিচয় ব্যবহার নিয়ে সতর্কীকরণ Logo ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে দাপট, সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি Logo আপনি আওয়ামীগের চোর, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা Logo মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৭১ বার পঠিত

এস.এম. নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানিকগঞ্জে জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা শহরে কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জেলা যুবলীগ।
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, জেলা যুবলীগের সদস্য সৌমিত সরকার মনা, মনিরুল ইসলাম খান মনি।
এসময় মাহবুবুর রহমান জনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা চালানো হয়েছে। ১৫ বারের মতো বঙ্গবন্ধুকন্যার ওপর চালানো হয়েছে সশস্ত্র হামলা। এবার রাজশাহীর বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। দ্রুত এই বিএনপির সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
বক্তব্যে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এই সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিএনপির সন্ত্রাসী বাহিনীরা সারাদেশে অরাজকতা সৃষ্টি করতে মরিয়া হয়ে পড়েছে। বিএনপি জামাতের ক্যাডারদের প্রতিহত করতে মানিকগঞ্জ জেলা যুবলীগ মাঠে থাকবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মানিকগঞ্জ জেলা যুবলীগের সদস্য ফিরোজ আল খান, সুবল সাহা, সামিউল আলীম খান রনি, হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা, পৌর যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান খান বিপুল, সদর উপজেলা যুবলীগ নেতা ইরাদ কৌরাইশি ইমন, পৌর যুবলীগ নেতা মাহমুদুল হক শুভ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩