ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

পোশাককর্মীদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্নের দাবি বিজিএমইএর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৯২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের পোশাকশ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। বৃহস্পতিবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন জানান, সরকার আগাম প্রস্তুতি নিয়ে ব্যাংকগুলোকে প্রণোদনার অর্থ ছাড় করতে নির্দেশ দেওয়ার কারণে উদ্যোক্তারা নির্বিঘ্নে ফেব্রুয়ারির বেতন, মার্চ মাসের আংশিক/পূর্ণ বেতন এবং উৎসব ভাতা পরিশোধ করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে ছাড়ের অর্থ প্রথমে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোকে ও পরে বড় কারখানাগুলোকে দেওয়ার কারণে এ বছর পোশাকখাতে বেতন-ভাতা পরিশোধকে ঘিরে তেমন কোন সংকট সৃষ্টি হয়নি। বেতন-বোনাস পরিশোধে সহায়তা করায় অর্থ উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, সেনাবহিনী, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রমিক নেতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।ঈদের আগে বেতন ভাতা বিষয়ে সমস্যা হতে পারে এরকম ৪৪৫টি কারখানা প্রতিষ্ঠানকে ক্লোজ মনিটরিংয়ের আওতায় এনে বিজিএমইএ সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্যোগ নেয়। বিজিএমইএ এর সরাসরি হস্তক্ষেপে সমস্যাপূর্ণ প্রায় শতাধিক কারখানার শ্রমিকদের বেতনভাতাদি নিশ্চিত করা হয়েছে। কিছু কারখানা ২৮ মার্চ এবং ২৯ মার্চ বেতন-ভাতা পরিশোধ সম্পন্ন করবে। ২৯ মার্চের মধ্যেই প্রায় শতভাগ পোশাক কারখানায় মার্চ মাসের আংশিক/পূর্ণ বেতন ও ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হবে। বিজিএমইএর নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটিতে মহাসড়কগুলোকে যানজট কমানোর জন্য কারখানাগুলো শ্রমিকদের ধাপে ধাপে ঈদের ছুটি দিচ্ছে, যা ২৬ মার্চ থেকে শুরু হয়েছে। ২৯ মার্চ এর মধ্যে সব শ্রমিকরা ঈদের ছুটিতে চলে যাবেন।

ট্যাগস :

পোশাককর্মীদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্নের দাবি বিজিএমইএর

আপডেট সময় : ০৩:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫