ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৪ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুইজন হলেন মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের লিটন মাতুব্বর (৫২) ও একই উপজেলার ধুয়াসার গ্রামের সজল মাতুব্বর (২৫)।  এদিন বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার মাদারীপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইবাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগে ৯ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে বেশ কয়েকজন চাকরি প্রত্যাশীর কাছ থেকে অগ্রিম কিছু টাকা নেন প্রতারক লিটন মাতুব্বর। বিষয়টি জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরদারিতে ধরা পড়ে।

শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে শহরের বঙ্গবন্ধু ল’ কলেজের সামনে থেকে লিটন মাতুব্বরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ডাসার উপজেলার ধুলগ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের আরেক সদস্য সজল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে দুইজনের নামে সদর মডেল থানায় মামলা করে। গতকাল দুপুরে দুইজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন ফি ১২০ টাকা। এর বাইরে চাকরিপ্রত্যাশীদের এক টাকাও দরকার হয় না। কিন্তু ওই দুই প্রতারক ৯ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করার চেষ্টা করছিল। গ্রেপ্তারের পর ওই দুই প্রতারক তাদের অপরাধ স্বীকার করেছেন। এই প্রতারক চক্রের আরও কিছু সদস্য এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে। দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪