ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

‘পুনর্জন্ম’ অন্তিম পর্বে চমক নিয়ে আসছে মেহজাবীন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নাট্যজগতের এই প্রজন্মের একজন শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নতুন প্রজন্ম মেহজাবীনের অভিনয়কে ভালোবেসে, তার অভিনয়ে অনুপ্রাণিত হয়েই অভিনয়ে এসেছে। অনেক নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন এই সেরা অভিনেত্রী। তাই দর্শকদের কাছে মুগ্ধতার অপর নাম মেহজাবীন চৌধুরী।

ভিকি জাহেদ রচিত ও পরিচালিত ফিকশন ‘পুনর্জনম’-এর তিনটি পর্বে দর্শকরা মেহজাবীনকে দেখেছেন। তার অভিনয়ও উপভোগ করেছেন। তবে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ‘পুনর্জন্ম’-এর অন্তিম পর্বের সম্প্রচারের জন্য। কারণ শেষ পর্বে কী হয় তা দর্শকদের মনে বেশ কৌতূহল তৈরি করেছে।

আগামী ঈদে ‘পুনর্জন্ম’-এর চূড়ান্ত পর্ব প্রচার করবে বলে জানা গেছে। এমনকি ‘পুনর্জনম’-এর প্রথম পর্ব করার সময়ও পরিচালক ভিকি জাহেদ ভাবেননি যে এটি নিয়ে তাকে এতটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু দীর্ঘ যাত্রার শেষ মুহূর্তে অন্তিম পর্ব করতে গিয়ে নিজেরই খারাপ লেগেছে।

অন্তিম পর্বে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘পুনর্জন্ম’-এর অন্তিম পর্বে চমক রয়েছে। এতটুকু বলতে পারি, দর্শকরা নিরাশ হবেন না। অন্তিম পর্ব সম্প্রচারের মধ্য দিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। গল্পটি এই পর্বেই শেষ হবে। গল্পের শেষটা কেমন হবে সেটাই দেখার অপেক্ষায় দর্শক। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব নিয়ে যেমন দর্শকদের আগ্রহ ছিল, তেমনই চূড়ান্ত পর্বে কী হবে তা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। এখন ‘পুনর্জন্ম’-এর সমাপ্তি দর্শকরা কীভাবে গ্রহণ করেন তা দেখার অপেক্ষায়।

‘পুনর্জন্ম’ অন্তিম পর্বে চমক নিয়ে আসছে মেহজাবীন

আপডেট সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩