ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক

পিরোজপুরে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোয়নপত্র দাখিল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩২৭ বার পঠিত
পিরোজপুর প্রতিনিধি :
আসন্ন ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। সোমবার বিকেল ৪ টা পর্যন্ত ছিলো মনোনায়নপত্র দাখিলের শেষ সময় পরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: মিজানুর রহমান এ তথ্য জানান। এছাড়া তিনটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: মিজানুর রহমান জানান, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আজ ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এ দিন পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন এবং নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
পিরোজপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থীরা হলো এস এম বায়জিদ হোসেন ও মো: শফিউল হক মিঠু । নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলো এস এম নুরে আলম সিদ্দিকী, ডা: দীপঙ্কর নাগ, দীপ্তিষ চন্দ্র হালদার এবং মোহাম্মদ আলী সিকদার এবং ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলো মো: জিয়াউল আহসান গাজী, এম. মতিউর রহমান, মোহাম্মদ ফায়জুল কবির এবং শেখ আবুল কালাম আজাদ।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং নির্বাচন ০৮ মে অনুষ্ঠিত হবে।

পিরোজপুরে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৬:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪