ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

পাটপণ্যের প্রসার বাড়াতে আরও প্রদর্শনীর নির্দেশ: বস্ত্র ও পাটমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বহুমুখী পাটপণ্যের প্রসার বাড়াতে দেশে ও বিদেশে পাটজাত পণ্যের আরও প্রদর্শনীর নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

তিনি বলেন, ‘সেদিন বেশি দূরে নয়, যেদিন সরকারের সফল উদ্যোগের ফলে বহুমুখী পাটপণ্য সবার হাতে পৌঁছে যাবে। পাটজাত পণ্য দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে। এখন আমাদের আরও উদ্যোক্তা তৈরি করতে হবে।’

রোববার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত পাটজাত পণ্যের বহুমুখী বিক্রয় ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় পাট দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই প্রদর্শনীর আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক মো. মাহমুদ হোসেন প্রমুখ।

প্রদর্শনীটি ১২ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। এবারের প্রদর্শনীতে ৭২টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা বহুমুখী পাটজাত পণ্যের রেঞ্জ সারিবদ্ধ করেছে। বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তারা ২৮২ ধরনের সুন্দর পাটপণ্য উৎপাদন করছেন। প্রায় সব পাটপণ্য প্রদর্শনে রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, যতটা সম্ভব পাট মেলার আয়োজন করতে হবে। দেশে পাটজাত পণ্যের চাহিদা যেমন বাড়বে, তেমনি এ খাতের উদ্যোক্তাদের বিক্রিও বাড়বে। এর ফলে তারা দেশের বাইরে পাটপণ্য রপ্তানিতে উৎসাহিত হবে।

মন্ত্রী বলেন, পাটপণ্য দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে। এখন আমাদের আরও উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরিতে আমরা এখনো অনেক পিছিয়ে। সরকার উদ্যোক্তা তৈরি করতে আগ্রহী। কারণ উদ্যোক্তা ছাড়া দেশের কোনো ভবিষ্যৎ নেই।

পাটজাত পণ্যের উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, পণ্যের গুণগত মান বৃদ্ধিতে তাদের আরও মনোযোগী হতে হবে। পণ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি পাটজাত পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে।

পাটপণ্যের প্রসার বাড়াতে আরও প্রদর্শনীর নির্দেশ: বস্ত্র ও পাটমন্ত্রী

আপডেট সময় : ০২:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩