ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

পরকীয়ার জন্য গোবিন্দর ৩৭ বছরের সংসার ভাঙার গুঞ্জন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বলিউড অভিনেতা গোবিন্দর ৩৭ বছরের সংসার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে। দাম্পত্য জীবনের শুরুর দিকে অবশ্য গোবিন্দ সবার কাছ থেকে স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন। তিনি মনে করেছিলেন নায়কের বিয়ের কথা জানতে পারলে ভক্তরা তার সিনেমা দেখবেন না, তারকা খ্যাতিতে ভাটা পড়বে।তবে গোবিন্দ বছর তিনেক পর তার বিবাহিত জীবনের কথা প্রকাশ্যে আনেন। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে সুদিনে-দুর্দিনে থেকেছেন। এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের ছাদ আলাদা, সম্প্রতি জানিয়েছেন সুনীতা। দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে তিনি থাকেন। ঠিক তার উল্টোদিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ।কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুনীতা এসব কথা জানানোর পর থেকেই তাদের সংসার ভাঙনের গুঞ্জনের সূচনা। এবার সে কথাই সত্যি হতে যাচ্ছে। এত বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন গোবিন্দ-সুনীতা। দীর্ঘ দিন বলিউডে তারা ‘সুখী দম্পতি’ হিসেবেই পরিচিত ছিলেন।শোনা যাচ্ছে, এ বয়সে পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ। প্রায় অর্ধেক বয়সী মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ-সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।সুনীতা আরও জানান, আগে কাজের ব্যস্ততায় কোনো রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সব শেষে সুনীতা বলেন, ‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’ গোবিন্দর সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীদের মন খারাপ হয়েছে। এ গুঞ্জন যেন সত্যি না হয় তার সেটাই কামনা করছেন।

ট্যাগস :

পরকীয়ার জন্য গোবিন্দর ৩৭ বছরের সংসার ভাঙার গুঞ্জন

আপডেট সময় : ০৪:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫