সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে নিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৪০৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। বৃহস্পতিবার।। ২৫ ডিসেম্বর।। ২০২৫।।
প্রায় ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবর রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ আলোচনায়। আলোচনা থেকে আবেগের সূচনা। আর তার সুর ও বার্তা নিয়ে নতুন গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে নতুন গান ‘নেতা আসছে’ তৈরি হয়েছে। গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। এ এন ফরহাদের সঙ্গীতায়জোনে সুর করেছেন পলক হাসান সুমন। সকল তত্ত্বাবধান, পরিকল্পনা ও গ্রন্থনায় ছিলেন চিত্রনায়ক হেলাল খান।
গানের ভাষায় প্রকাশ পেয়েছ অপেক্ষা ও প্রত্যাশার বার্তা —‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।’



















