ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

নির্বাচনে দাঁড়াতে ইলিয়াসের ছেলেকেও ম্যানেজ করেছিলো নিপুণ!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ইলিয়াস কাঞ্চনের পদত্যাগ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবারো আলোচনার জন্ম দিয়েছে। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানালেন তিনি কেন নিপুণের প্যানেলে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

গণমাধ্যম অনুযায়ী, বড় একজন রাজনীতিবিদের অনুরোধে শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তিনি।

ইলিয়াস কাঞ্চনের ভাষ্য, নির্বাচনে দাঁড়াতে নিপুণ শুধু আমাকেই নয়, আমার ছেলেকেও ম্যনেজ করেছে। তবুও আমি দাঁড়াতাম না। আমাদের দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ অনুরোধ করেছিলেন। কারণ, তার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা আছে, যার কারণে আমাকে এই জায়গায় আসতে হয়েছে।

ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমার তরফ থেকে কোনো ক্রটি আমি করিনি। ভালো হতো আমাদের সবাই যদি এক মানসিকতার হতো। বছরে অন্তত একটি সাধারণ সভার নিয়ম আছে, কিন্তু আমরা সেটিও করতে পারিনি। আসলে এত অনিয়ম যে একা একটা মানুষ তো আর সব করতে পারে না।

নির্বাচনে দাঁড়াতে ইলিয়াসের ছেলেকেও ম্যানেজ করেছিলো নিপুণ!

আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪