ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

নিয়মিত রক্ত পরীক্ষা করুন, হৃদরোগে সতর্ক থাকুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিভিন্ন শারীরিক সমস্যা শুধু রক্ত পরীক্ষার মাধ্যমেই জানা যায়, এটা কমবেশি সবার জানা থাকলেও অনেকেই বিশ্বাস করেন না। নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে শরীর সহজে সুস্থ রাখা যায়, বিভিন্ন রোগ দ্রুত নির্ণয় করা যায়।

নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি হৃদরোগের ঝুঁকিতে আছেন কি না তাও আগে থেকে জানা সম্ভব। চিকিৎসকদের মতে, যেকোনো বয়সেই হৃদরোগ হতে পারে।

তার উপরে যদি বাবা-মায়ের পরিবারে হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকে তবে নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। তবে কোন বয়স থেকে হার্ট পরীক্ষা করা উচিত?

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, হার্ট সুস্থ আছে কিনা তা পরীক্ষা করার জন্য বছরে অন্তত একবার বেশ কয়েকটি পরীক্ষা করা উচিত।

তবে কোন ব্যক্তি ঠিক কোন বয়স থেকে হার্টের পরীক্ষা করানো শুরু করবেন এ সম্পর্কে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ব্যক্তির শারীরিক সমস্যা বা পরিস্থিতি বুঝে চিকিৎসকরাই এ সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন।

যদি কারও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকে, তবে ৩০-৩৫ বছর বয়স থেকে বছরে একবার হার্ট চেক-আপ করা ভাল।

যেসব উপসর্গ দেখা গেলে সতর্ক হবেন-

>> শরীরের ওজন, বডি মাস ইনডেক্স বা ‘বিএমআই’ বয়স অনুযায়ী নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

>> রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা যদি ৩০ বছর বয়সের আগে বেড়ে যায়, তাহলে অবশ্যই প্রতি বছর হার্টের স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার।

>>দীর্ঘদিন ধরে যাদের রক্তে শর্করার মাত্রা বেশি, তাদেরও নিয়মিত চেকআপে থাকার পরামর্শ দেওয়া হয়।

নিয়মিত রক্ত পরীক্ষা করুন, হৃদরোগে সতর্ক থাকুন

আপডেট সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩