না ফেরার দেশে চলে গেলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৯৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ যিনি তিন দশক ধরে ইতালীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া রোগে ভুগছিলেন। লিউকেমিয়া এবং ফুসফুসের রোগের জন্য তাকে গত এপ্রিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
৮৬ বছরের এই সাবেক প্রধানমন্ত্রী আজ সোমবার (১২ জুন) মিলানের সান রাফায়েল হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইতালির সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইতালীয় এই মিডিয়া মোগল বারলুসকোনির সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আনুষ্ঠানিকভাবে ১৬ নভেম্বর, ২০১১ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর প্রধান কারণ ছিল ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় ব্যর্থতা যা ইউরোপীয় ঋণ সঙ্কটের সাথে সংশ্লিষ্ট। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ছিল। যা দেশটির প্রশাসন দীর্ঘদিন ধরে তদন্ত করে আসছে।














