ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

নারী সাংবাদিকদের নিয়ে নিমকো’র ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৮২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ন্যাশনাল মিডিয়া ইনস্টিটিউট (ঘওগঈঙ) কর্তৃক আয়োজিত ‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিক’ (Fact Checking and Verification Techniques for Women Journalist) বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা নারী সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনার সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আবুরুশাদ মো. রুহুল আমিন, সিনিয়র বার্তা সম্পাদক, বাংলাভিশন।

কর্মশালায় ন্যাশনাল মিডিয়া ইনস্টিটিউটের মহাপরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে  ‘Fact Checking and Verification Techniques for Women Journalist’ বিষয়ে আলোচনা করেন। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য ও বস্তুনিষ্ঠ তথ্য রোধ করে মানুষ ও সমাজকে রক্ষা করতে নারী সাংবাদিকদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য  Fact Checking-এর কৌশলগুলি রপ্ত করতে পারলে অপতথ্য বা গুজব অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে।

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, নারী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তৈরিতে এই কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। বিকৃত, ভুয়া তথ্য এবং গুজব প্রভৃতি রোধে Fact Checking কর্মশালাটি নারী সাংবাদিকদের খুবই কাজে আসবে বলে আশা প্রকাশ করেন।

ন্যাশনাল মিডিয়া ইনস্টিটিউটের পরিচালক (ট্রেনিং ইঞ্জিনিয়ারিং) মো. নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

কর্মশালায় আলোচনা করেন ন্যাশনাল মিডিয়া ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফয়জুল হক, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক প্রমুখ। কর্মশালার সঞ্চালক ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক নাফিস আহমেদ।

নারী সাংবাদিকদের নিয়ে নিমকো’র ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা

আপডেট সময় : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩