ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

নরসিংদীর শিবপুরে ট্রাক- সিএনজির   মুখোমুখি সংঘর্ষে  নিহত ৬ 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২৩৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা  মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও নারী-পুরুষসহ ছয়জনের মর্মান্তিক  মৃত্যু হয়েছে । শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে  জানা যায় , শনিবার দুপুরে ইটাখোলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি  অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল।
অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি  একেবারে দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ সবাই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,  সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। এদের মধ্যে একজন নারী ও বাকি ৫ জন পুরুষ। আমরা বর্তমানে মরদেহগুলো এবং তাদের পরিচয় উদ্ধারে কাজ করছি।

ট্যাগস :

নরসিংদীর শিবপুরে ট্রাক- সিএনজির   মুখোমুখি সংঘর্ষে  নিহত ৬ 

আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪