ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

ধূমপান ছেড়েছেন বলিউডের যে তারকারা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৪০৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আজ (৩১ মে) বিশ্ব তামাক মুক্ত দিবস। প্রতি বছর এ দিনটি পালন করা হয় মানুষকে সচেতন করার জন্য। তামাক সেবনের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ধূমপান। কিন্তু এ ধূমপান সরাসরি যেমন ধূমপায়ীকে অসুস্থ করে, তেমনই আশপাশে থাকা মানুষকেও প্রভাবিত করে। তাই এক সময় যে সব বলিউড তারকারা ধূমপানে আসক্ত ছিলেন, তারা ধীরে ধীরে এ নেশা ছেড়ে দিয়েছেন। এবার জেনে নেওয়া যাব যেসব বলিউড তারকারা ধূমপান ছেড়েছেন।

যেসব বলিউড তারকা বেশি পরিমাণে ধূমপান করতেন তাদের মধ্যে বোধ হয় শীর্ষে শাহরুখ খান। এক সময় তিনি নিয়মিত ধূমপান করতেন। প্রায় কখনোই তাকে দেখা যেত না সিগারেট ছাড়া। কিন্তু নিজের ৫৯ বছরের জন্মদিনে ভক্তদের সামনেই তিনি ঘোষণা করেন, আর ধূমপান করবেন না। শাহরুখ গত প্রায় ৩০ বছর ধরে ধূমপান করছেন।

কঙ্কনা সেন শর্মা: বাঙালি অভিনেত্রী নিয়মিত ধূমপানের নেশায় আসক্ত ছিলেন। তিনি মাত্রা ছাড়া ধূমপান করতেন। কিন্তু কঙ্কনা নিজের সন্তানের জন্য ধূমপান ছেড়ে দেন। ২০১১ সালের মার্চ মাসে প্রথম সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। তারপর গণমাধ্যমের কাছে তিনিই জানিয়েছিলেন, এই মাতৃত্ব তাকে বেশ পাল্টে দিয়েছে। এ অভিনেত্রী দ্রুত ধূমপান না ছাড়ার সিদ্ধান্ত নেন।

সাইফ আলি খান: এ অভিনেতা ২০০৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন। তখন তার বয়স মাত্র ৩৬ বছর। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি হৃদরোগ আক্রান্ত। এরপরই পুরোনো অভ্যাস ভুলে যাওয়া শুরু করেন সাইফ। পুরোপুরি ধূমপান ছেড়ে দেন।

অজয় দেবগন: শোনা যায় অজয় স্ত্রী ও কন্যার অনুরোধে ধূমপান ছেড়েছেন। তবে অভিনেতা দাবি করেছেন, নিজের সিদ্ধান্তেই তিনি এ অভ্যাস ত্যাগ করেছেন। এমনকি পর্দায় খুব প্রয়োজন না হলে তিনি ধূমপানের দৃশ্যে অভিনয়ও করেন না। তবে অজয়ের বিরুদ্ধে অন্য মাদকজাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করার অভিযোগ উঠেছে কয়েকবার।

আমির খান: বড় ছেলে জ়ুনেইদ খানের ছবি ‘লাভিয়াপ্পা’ মুক্তির আগেই বড় ঘোষণা করেছিলেন আমির। জানিয়েছিলেন ধূমপানের অভ্যাস ত্যাগ করছেন তিনি। চলতি বছর জানুয়ারি মাসে ভক্তদের সামনে তিনি স্বীকার করেন, ধূমপান করতে তিনি খুবই পছন্দ করেন। কিন্তু এটি স্বাস্থ্যের জন্য মোটেও উপকারি নয়, তিনি জানেন। তাই প্রবীণ নাগরিক হয়ে ওঠার আগেই এই অভ্যাস ত্যাগ করেছেন। এ বছর মার্চে ৬০ বছরে পা দিয়েছেন এ তারকা।

ট্যাগস :

ধূমপান ছেড়েছেন বলিউডের যে তারকারা

আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫