ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

ধুমপান ছাড়লে শরীরে যেসব পরিবর্তন আসে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও অনেকেই এই বদ অভ্যাস রোধ করতে পারছেন না। ফলে নানা শারীরিক সমস্যা দেখা দেয়, এমনকি ক্যান্সার হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।

বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর জীবনযাপনের অন্যতম শর্ত হিসেবে ধূমপান ত্যাগ করার পরামর্শ দেন। ধূমপানের কুফল নিয়ে আলোচনা হয় বারবারই। তবে এক মাসের জন্য হলেও ধূমপান থেকে বিরত থাকলেও এটি যে শরীরের কতটা উপকার করতে পারে তা অনেকেই জানেন না।

ধূমপান ছাড়া যেমন জরুরি তেমই কষ্টকর। কিন্তু একবার ছেড়ে দিলে শারীরিক ক্ষতির আশঙ্কা কমানো সম্ভব। শরীরও ধীরে ধীরে শক্তি সঞ্চার করবে।

পালমোনোলজিস্টদের মতে, ধূমপান ছাড়ার কয়েক দিনের মধ্যেই ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করে। ক্ষতিকারক টক্সিন নির্গত হয়, শ্বাসনালীগুলিও পরিষ্কার হয়। শ্বাস প্রশ্বাস অনেক সহজ হয়ে যায়।

ধূমপান ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে শরীর থেকে ক্ষতিকারক দূষিত পদার্থ বের হয়ে যেতে শুরু করে। চিকিৎসকদের মতে, এর ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমে।

সেই সঙ্গে ধূমপান ছাড়ার পর শরীরে রক্ত চলাচল সহজ হতে শুরু করে। এটি বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস করার শর্তগুলির মধ্যে একটি।

নিকোটিনের কবল থেকে মুক্তি মিললে চিন্তা-ভাবনায় স্পষ্টতা, সহজে মনোযোগ ও কম মুড সুইং (ঘন ঘন মেজাজে বদল) হবে। এক কথায় বললে, ধূমপান ছাড়ার কয়েক দিন পর থেকে বেশিরভাগের ক্ষেত্রেই মুডের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।

এমনকি ঘুমের স্বাভাবিক ছন্দও ফিরে আসবে। ফলে দিনের বেলাতেও আপনি আগের চেয়ে অনেক বেশি সতেজ ও উজ্জীবিত বোধ করবেন।

ধুমপান ছাড়লে শরীরে যেসব পরিবর্তন আসে

আপডেট সময় : ০৪:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪