ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

দ্বিতীয় বিয়ে নিয়ে অপুর যত কথা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয় জীবনে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশিরভাগ ছবিতেই অভিনয় করেছেন তিনি। এই জুটির অন-স্ক্রিন রোম্যান্স বাস্তবেও রূপ নিয়েছে। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। এ পরিবারে জয় নামে একটি ছেলেও রয়েছে। যদিও ভেঙে গেছে সেই সংসার।

এবার ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে বিবাহিত জীবনের নানা দিক নিয়ে কথা বললেন অপু বিশ্বাস।

গত এক বছরে বিভিন্ন সময়ে আপনার ও সাকিবের সমীকরণ বদলেছে। সম্প্রতি একসঙ্গে আমেরিকা সফর করেছেন। এ প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস বলেন, ‘আমি চাই না, আমার সন্তান কোনো ভাঙা পরিবারে বেড়ে উঠুক। আমি আমার সন্তানকে নিয়ে ভীষণ সচেতন। যেকোনো সন্তানের কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। বাবা-মা হিসেবে সন্তানকে সুনিশ্চিত একটা জীবন দেওয়া আমাদের কর্তব্য। আমার মনে হয়, পরিবারের অশান্তিগুলো আমাদের মাঝেই থাকা উচিত; সন্তানকে যেন সেই অশান্তি না স্পর্শ করে। জয় এই জিনিসটা কখনো বুঝতেই পারে না। কারণ আমি, আমার শ্বশুর-শাশুড়ি, শাকিব সকলেই ভীষণ সচেতন। বাবা-মা কাজ করেন, ব্যস্ত বলে দূরত্ব রয়েছে— আমার ছেলের কাছে বিষয়টি এমন। কিন্তু ‘ব্রোকেন’ শব্দটার সঙ্গে ও পরিচিত নয়।’

এই ক্ষেত্রে আপনার তাগিদই কি বেশি? জবাবে অপু বিশ্বাস বলেন, “না, শুধু আমি নই। জয়ের বাবাও চান না। এদিক থেকে জয় খুব ভাগ্যবান। কারণ শাকিবের মতো বাবা পেয়েছে। আমার একার ইচ্ছায় তো কোনো কিছু সম্ভব নয়। ওর বাবা নিজের সন্তানের প্রতি খুব স্বচ্ছ। তাই আমার ছেলের কখনো ‘ব্রোকেন ফ্যামিলি’ মনে হয় না।”

আপনি কি কখনও দ্বিতীয় বিয়ের কথা ভেবেছেন? এ প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘না, কখনো ভাবিনি। দ্বিতীয় বিয়ের দরকার কি? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তান একজন সৎবাবা পাবে! সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়ে করবই না! তা হলে সন্তান তার নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। তাই যেকোনো একজনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

এরপর প্রশ্ন করা হয় শাকিব খান তো দ্বিতীয় বিয়ে করেছেন? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে আমি কোনো ব্যাখ্যা দেব না।’ তাহলে সন্তানের স্বার্থে আত্মত্যাগটা কি আপনিই করছেন? জবাবে অপু বিশ্বাস বলেন,‘আমি একা কেন করব? যা-ই করেছি নিজের ইচ্ছায় করেছি; সব কিছুই যে উত্তর দিয়ে জানিয়ে দিতে হবে তেমনটা নয়। কিছু জিনিসের উত্তর সময় দেয়।’

দ্বিতীয় বিয়ে নিয়ে অপুর যত কথা!

আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩