ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

দ্বিতীয় কিস্তিতে এ কী হাল জোকারের!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২৩২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ছিল ‘জোকার’ সিনেমার সিক্যুয়েল টোড ফিলিপস পরিচালিত ‘জোকার: ফোলি এ ডিউক্স’। এর কারণ হচ্ছে, বছরজুড়েই প্রকাশ করা হয় সিনেমাটির বিভিন্ন ধরনের পোস্টার। যার কারণে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ে প্রতিনিয়ত। গত বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে ১১ মিনিট স্ট্যাডিং ওভেশন পেয়েছিল সিনেমাটি। সবাই ভেবেছিলেন হলে মুক্তি পেলে আগের কিস্তির মতো দর্শকের সাড়াও পাবে অনেক।

অবশেষে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পায় ৪ অক্টোবর। কিন্তু আকাশ সমান প্রত্যাশা জাগিয়েও বক্স অফিসে হতাশ করেছে ‘জোকার ২’।

ওয়ার্নার ব্রাদার্স এ ছবিটি নির্মাণ করে বেশ ভালোই জটিলতায় পড়েছে। কারণ এর নির্মাণ ব্যায় ছিল ২০০ মিলিয়ন ডলারেরও বেশি। অথচ সিনেমাটি মুক্তির তিনদিনেও ১০০ মিলিয়নের মুখ দেখতে পায়নি।

ওয়ার্নার ব্রাদার্সের জন্য আরও বড় আক্ষেপের ব্যাপার হলো ছবিটি ভালো রিভিউ পাচ্ছে না। রটেন টমেটোতে সিনেমাটি মাত্র ৩৪ শতাংশ ভোট পেয়েছে সমালোচকদের কাছে। আর দর্শকের ভোট মিলেছে ৩৯ শতাংশ। অনেকেই বলছেন, অতিরিক্ত মিউজিকের ব্যবহারই দর্শকের বিরক্তির মূল কারণ। ইন্ডিওয়্যার এর প্রতিবেদন অনুসারে, সিনেমাটিতে আছে লাভ স্টোরি, প্রিজন ড্রামা, কোর্টরুমের যুদ্ধ। কিন্তু সব থাকার পরও যেন কোথায় থেকে গেছে কমতি। মন ভরেনি দর্শকের। দর্শক ‘জোকার ২’-কে একটি ভয়ঙ্কর ‘ডি’ স্কোরের সিনেমা হিসেবে দাবি করছেন। যা অন্যান্য দর্শককে প্রভাবিত করছে। তাই সামনের দিনগুলোতে এ ছবিটির দর্শক কমে যেতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে।

আরও জানা গেল, আগামী ১৬ অক্টোবর থেকে ছবিটি চীনে মুক্তি পাবে। তার আগে জাপানের হলগুলোতেও মুক্তি দেয়া হবে ‘জোকার: ফোলি এ ডিউক্স’। ওয়ার্নার ব্রাদার্স আপাতত বুক বেঁধেছেন এশিয়ার দর্শকের ভালোবাসায় ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে বলে।

ট্যাগস :

দ্বিতীয় কিস্তিতে এ কী হাল জোকারের!

আপডেট সময় : ০৩:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪