ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

দ্বিতীয় ইনিংসে ফেরার অপেক্ষায় ছিলেন পরী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অবশেষে দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন অভিনেত্রী পরীমনি। দ্বিতীয় ইনিংসে ফেরার অপেক্ষায় ছিলেন এই নায়িকা। রোববার (০৮ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার দ্বিতীয় ইনিংসে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

পরীমনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, এত দিন এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। দুই বছর এই প্রিয় জায়গা থেকে দূরে থাকতে হয়েছে। আমি ফিরে আসার অপেক্ষায় ছিলাম। অবশেষে ফেরা। দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে দারুণ লাগছে।

নতুন সিনেমা নিয়ে পরী বলেন, ‘ডোডোর গল্প’ ভিন্ন গল্পের সিনেমা হতে যাচ্ছে। ভিন্ন ঘরানার একটি চরিত্রকে দেখা যাবে এই সিনেমায়। আশা করি ছবিটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।

জানা গেছে, পরীমনি ছাড়াও প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিমসহ অন্যরা। একটানা কাজ শেষ হবে দৃশ্য ধারণ করা। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার।

দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে অভিনেতা সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধেন পরী। ‘ডোডোর গল্প’-এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

ছবিটিতে কাজল চৌধুরী চরিত্রে পরীমনি এবং ফটোগ্রাফার রায়হানের চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

দ্বিতীয় ইনিংসে ফেরার অপেক্ষায় ছিলেন পরী

আপডেট সময় : ০৬:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩