দেব থেকে শুরু করে প্রাক্তন স্বামীর সঙ্গেও ডেটে যেতে চান মধুমিতা!
- আপডেট সময় : ০৪:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অভিনেত্রী মধুমিতা সরকার খুব অল্প বয়সে পরিচালক, অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। কিন্তু তাদের দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। এখন তারা নিজেদের মতো ভালো আছেন, কাজ করছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন যে দেব থেকে শুরু করে, তিনি অনুপম রায়, বিক্রম চ্যাটার্জি, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি শাহরুখ খানের সাথে ডেটে যেতে চান।
হিন্দুস্তান টাইমস বেঙ্গলের রিপোর্ট অনুসারে, মধুমিতা সোশ্যাল মিডিয়া স্টার বাজে কথার মুখোমুখি হয়েছিলেন।
এই দিন একটি বিশেষ প্রশ্নোত্তর পর্বে মধুমিতা বলেছিলেন যে তিনি দেব, অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি শাহরুখ খানের সাথে ডেটে যেতে চান।
এছাড়া তাকে এবং যশ দাশগুপ্তকে একসঙ্গে আবার দেখা যাবে কিনা। অভিনেত্রীর কথায়, ‘অফার আসছে। স্ক্রিপ্ট আসছে। আমরা দেখছি, যদি ভালো লাগে, দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে করব।’
২০১১ সালে যশ এবং মধুমিতা স্টার জলসার জনপ্রিয় মেগাসিরিয়াল বোঝে না সে বোঝে না এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। পাখি অরণ্য জুটি সুপার হিট হয়েছিল।
সেই ধারাবাহিকতায় আজ প্রায় এক দশক শেষ হয়ে গেছে, কিন্তু এখনও দর্শকরা মিস করেন যশ-মিতা জুটিকে। বর্তমানে তারা দুজনই ছোট পর্দার গণ্ডি টপকে সিনেমায় অভিনয় করছেন।

















