ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি

দীর্ঘদিন পলাতক আসামি রেবা খাতুন প্যাথিডিনসহ গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ২৫৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি রেবা খাতুন’কে প্যাথিডিনসহ রাজধানীর বাড্ডা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ২২ অক্টোবর রবিবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং-৫/৩৪৫,তারিখ-০৪/০৬/২০১৯ খ্রিঃ; ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(২)/২৫(বি); মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোছাঃ রেবা খাতুন @ রেবা (৬০), স্বামী-আব্দুর রহমান, সাং-মালগ্রাম, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ৯০ পিস প্যাথিডিন ও প্যাথিডিন বিক্রয়ের নগদ- ১২,৪৩০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত রেবা খাতুন উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকার বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দীর্ঘদিন পলাতক আসামি রেবা খাতুন প্যাথিডিনসহ গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩