ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

তিউনিসিয়াতে ডুবে গেছে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৪২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছে। এ নিয়ে গত দুই দিনে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী পাঁচটি নৌকা ডুবে গেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন। অন্তত ৬৭ জন এখনও নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষের ধারণা সাব-সাহারান আফ্রিকা থেকে অভিবাসীদের বহনকারী নৌকাটি ইতালি যাচ্ছিল। পরে দুর্ঘটনার কবলে পড়ে।

তিউনিসিয়ার উপকূলরক্ষীরা জানিয়েছে যে গত দুই দিনে ইতালিতে পারাপার করা ৫৬টি নৌকা আটক করা হয়েছে। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের হোসেম জাবাবলি জানান, এসব নৌকা থেকে তিন হাজারেরও বেশি অভিবাসীকে আটক করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে, ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছর এ পর্যন্ত অন্তত ১২,০০০ অভিবাসনপ্রত্যাশী তিউনিসিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩শ’।

গত মাসে, তিউনিসিয়ার রাষ্ট্রপতি কাইস সাইদ অভিযোগ করেছিলেন যে সাব-সাহারান আফ্রিকার অভিবাসীরা তার দেশে থাকার কারণে অপরাধ বাড়ছে। তিনি এই অভিবাসীদের হুমকি হিসেবে বর্ণনা করেছেন। আফ্রিকান ইউনিয়ন তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।

তিউনিসিয়াতে ডুবে গেছে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা

আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩