ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১৪৩ বার পঠিত

মো: শাকিল হোসাইন, ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদের নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি বলেন, সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখা এবং ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করায় আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে একটি চক্র।
তিনি আরোও বলেন এবিষয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি তবে ফেইক আইডি উদঘাটনে থানা পুলিশের তেমন কোন অগ্রগতি দেখা যায়নি।
এসময় উপস্থিত ছিলেন ০৭ নং ওয়ার্ড বিএনিপির সাধারণ সম্পাদক ওয়াদুদুর রহমান ফালান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দৌলত হোসেন খান ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ শাহীন আহমেদ শাওন , পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু।




















