ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি Logo হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু Logo বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

ঢাকাকে বসবাসের উপযোগী নগরীতে গড়তে পরিকল্পিত উন্নয়নের ওপর জোর প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৯২ বার পঠিত

রাজধানী ঢাকাকে বিশ্বের কম বসবাসযোগ্য শহরের তালিকা থেকে বের করে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিকল্পনাহীন নগরায়ণ, পরিবেশ দূষণ এবং যেখানে-সেখানে শিল্পকারখানা স্থাপনের প্রবণতা বন্ধ না হলে রাজধানীর বাসযোগ্যতা আরও সংকটের মুখে পড়তে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক বিভিন্ন সূচকে ঢাকার বর্তমান অবস্থান উদ্বেগজনক। তাই নগর পরিকল্পনায় পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি গ্রহণ, সবুজায়ন বৃদ্ধি এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। পরিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।

নির্বাচনী অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে সরকার ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না; স্থানীয় পরিবেশ ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গাছ নির্বাচন করাও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে তিনি পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত ইউক্যালিপটাসের মতো গাছ লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদকে সম্মানিত করা হয়। এছাড়া বৃক্ষরোপণ ও সবুজায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতটি বিভাগে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৬ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। একই অবস্থানে ছিল রাজধানী ২০২৫ সালের সূচকেও।

ট্যাগস :

ঢাকাকে বসবাসের উপযোগী নগরীতে গড়তে পরিকল্পিত উন্নয়নের ওপর জোর প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬