ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

ডেঙ্গুতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৯ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী পলাশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ পোস্ট ও ভোরের দর্পণ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলামের ভাগিনা রাহাদুল ইসলাম জিহাদ (৯) নামে তৃতীয় শ্রেণির স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া জিয়াদ নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের হালিম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ওই ছাত্রের মামা সাংবাদিক সাইফুল ইসলাম জানান, ‘গত দুইদিন আগে জিহাদ এর অবস্থা খারাপ হওয়ায় প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঘুরে ঢাকা শিশু হাসপাতাল স্থানান্তর করা হয়। শিশু হাসপাতালে আইসিইউর সিরিয়াল না পাওয়ায় বেসরকারি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ ধরা পরে আমার ভাগিনার। আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় হার্ট বক্ল হয়ে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।’

পরে ওই দিন বিকালে এম্বুলেন্সে করে জিহাদের গ্রামের বাড়ি ডাঙ্গা ইসলমাপাড়ায় নিয়ে আসলে শোকে বাকরূদ্ধ হয়ে উঠে তার মা-বাবা। স্বজনদের আহাজারি কান্না ও আর্তনাদে ভারী হয়ে উঠে পুরো এলাকা। পরে এশা নামাজের পর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয়।

ডেঙ্গুতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩