ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান Logo নগরকান্দায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে তদন্তে পুলিশ Logo বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

ডিবি’র হাতে কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৩২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিল থানায় দায়ের করা প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা শনিবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতরিণার অভিযোগ ও মামলার ভিত্তিতে নোবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা করেন।

গত ১৭ মে আদালত মামলার জবানবন্দি গ্রহণ করে ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে শুক্রবার মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম জানান।

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ে গত ২৮ এপ্রিল, ২০১৬ সালের এসএসসি ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নোবেল বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম ও নগদে মোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তিনি অনুষ্ঠানে যাননি। শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি’র হাতে কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

আপডেট সময় : ০৩:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩